স্ত্রীর গালে চুমু খেয়ে পুলিশের গাড়িতে উঠলেন পুষ্পা - আনদ ও বিনোধন এক সাথে, সব সময়
SUBTOTAL :

Follow Us

স্ত্রীর গালে চুমু খেয়ে পুলিশের গাড়িতে উঠলেন পুষ্পা

স্ত্রীর গালে চুমু খেয়ে পুলিশের গাড়িতে উঠলেন পুষ্পা

Short Description:

Product Description

‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে এক নারীর মৃত্যুকে ঘিরে আইনি ঝামেলায় ফেঁসেছেন প্যান ইন্ডিয়া তারকা আল্লু অর্জুন। আজ শুক্রবার পুলিশ গ্রেপ্তার করেছে আল্লুকে। এই দক্ষিণি সুপারস্টার গ্রেপ্তারের আগের এক ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। এই ভিডিওতে ধরা পড়েছে আল্লু আর তাঁর স্ত্রীর এক আবেগঘন মুহূর্ত। ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে নয়টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার ছিল। এই প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা গেছেন ৩৫ বছরের রেবতী। রেবতীর মৃত্যু ঘিরে ফেঁসে গেছেন আল্লু অর্জুন। কারণ, সন্ধ্যা থিয়েটারের প্রিমিয়ার শোতে দর্শকদের চমক দিতে হঠাৎই হাজির হয়েছিলেন আল্লু অর্জুন। এই প্যান ইন্ডিয়া তারকার বিরুদ্ধে মামলা করেছে রেবতীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে আজ গ্রেপ্তার করা হয়েছে আল্লুকে।

0 Reviews:

Post Your Review